অনলাইনে প্রথম এজিএম করলো গ্রামীণফোন

২১ এপ্রিল, ২০২০ ২৩:১২  
প্রথমবারের মতো অনলাইনে বার্ষিক সাধারণ সভা করলো দেশের সবচেয়ে বড় নিবন্ধিত কোম্পানি গ্রামীণফোন। মঙ্গলবার (২১ এপ্রিল) ভিডিও কনফারেন্সিংয়ে সকাল সাড়ে দশটায় শুরু হয় এই বার্ষিক সাধারণ সভা। চলে বেলা সাড়ে বারোটা পর্যন্ত। সভায় দেশের ভেতর ও বাইরে থেকে অনলাইনের মাধ্যমে যুক্ত হন বোর্ড পরিচালকরা। গ্রামীণফোনের কোম্পানি সেক্রেটারি এস.এম. ইমদাদুল হকের পরিচালনায় ভার্চুয়াল এই এজিএমে অংশ  নেন গ্রামীণফোনের বোর্ড চেয়ারম্যান পিটার বি ফারবার্গ, প্রধান নির্বাহী ইয়াসির আজমানসহ বোর্ডের সদস্যরা। বৈঠকে ৩২ হাজার শেয়ার হোল্ডারকে মেইল করা হলেও এতে যোগ দিয়েছেন সাড়ে তিন শতের কিছু বেশি শেয়ার হোল্ডার। এরমধ্যে নরওয়েসহ বিভিন্ন দেশ হতে অংশ নেয়া শেয়ার হোল্ডাররাও ছিলেন। নিজ নিজ অবস্থান থেকেই সভায় তারা সরাসরি প্রশ্ন করার সুযোগ পেয়েছেন।